Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home à Languages and Pronunciation à Indian Scripts
Page
Song Name: Gopinath! Mama Nivedana Suno
Author: Bhaktivinoda Thakura
Book Name: Kalyana Kalpataru
Language: Bengali
(১)
গোপীনাথ, মম নিবেদন শুন
বিষয়ী দুর্জ্জন, সদা কাম-রত,
কিছু নাহি মোর গুণ
(২)
গোপীনাথ, আমার ভরসা তুমি
তোমার চরণে, লৈনু শরণ,
তোমার কিঙ্কোর আমি
(৩)
গোপীনাথ, ক্য়ামনে শোধিবে মোরে
না জানি ভকতি, কর্ম্মে জড-মতি,
পড়েছি সংসার-ঘরে
(৪)
গোপীনাথ, সকলি তোমার মায়া
নাহি মম বল, জ্ঞান সুনির্ম্মল,
স্বাদীন নহে এ
কায়া
(৫)
গোপীনাথ, নিয়ত চরণে স্থান
মাগে এ
পামর, কান্দিয়া কান্দিয়া,
করহে করুণা দান
(৬)
গোপীনাথ, তুমি তো’ সকলি পার
দুর্জ্জন তারিতে, তোমার শকতি,
কে আছে
পাপীর আর
(৭)
গোপীনাথ, তুমি কৃপা-পারাবার
জীবের কারণে, আসিয়া প্রপঞ্চে,
লীলা কৈলে সুবিস্তার
(৮)
গোপীনাথ, আমি কি দোষে দোষী
অসুর সকল, পাইল চরণ,
বিনোদ থাকিল বোসি’
UPDATED:
June 15, 2009