Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home
à Languages and Pronunciation à Indian Scripts Page
Song Name: Gurudeva! Krpa Bindu Diya
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
(১)
গুরুদেব!
কৃপা-বিন্দু দিয়া, কর’ এই দাসে,
তৃণাপেখা অতি হীন
সকল সহনে, বল দিয়া কর’,
নিজ-মানে স্পৃহা-হীন
(২)
সকলে সম্মান করিতে শকতি,
দেহ’ নাথ! যথাযথ
তবে ত’
গাইব, হরি-নাম-সুখে,
অপরাধ হ
’বে হত
(৩)
কবে হেন কৃপা, লভিয়া এ
জন,
কৃতার্থ হৈবে, নাথ!
শক্তি-বুদ্ধি-হীন, আমি অতি দীন,
কর’ মোরে আত্ম-সাথ
(৪)
জোগ্যতা-বিচারে, কিছু নাহি পাই,
তোমার করুণা-সার
করুণা না হৈলে, কান্দিয়া কান্দিয়া,
প্রাণ না রাখিব আর
UPDATED:
June 15, 2009