Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home
à Languages and Pronunciation à Indian Scripts Page
Song Name: Nitai Guna Mani
Author: Locana Dasa Thakura
Book Name: Caitanya Mangala
Language: Bengali
(১)
নিতাই গুণ-মণি আমার নিতাই গুণ-মণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী
(২)
প্রেমের বন্যা লৈয়া নিতাই আইলা গৌড-দেশে
ডুবিল ভকত-গণ দীন হীন ভাসে
(৩)
দীন হীন পতিত পামর নাহি বাছে
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সবাকারে যাচে
(৪)
আবদ্ধ করুণা-সিন্ধু নিটাই কাটিয়া মুহান
ঘরে ঘরে বুলে প্রেম-অমিয়ার বান
(৫)
লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল
জানিয়া শুনিয়া সেই আত্ম-ঘাতী হৈল
UPDATED:
June 15, 2009