http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ B

Song Name: Bhajane Utsaha Bhaktite Visvasa

Official Name: Bhajana Lalasa Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

হরি হে!

ভজনে উত্সাহ,  ভক্তিতে বিশ্বাস,

প্রেম-লভে ধৈর্য-ধন

ভক্তি-অনুকূল,  কর্ম-প্রবর্তন,

অসত-সঙ্গ-বিসর্জন

 

(২)

ভক্তি-সদাচার,  এই ছয গুন,

নাহিল আমার নাথ!

কেমনে ভজিব,  তোমার চরণ,

ছাড়িয়া মায়ার সাথ

 

(৩)

গর্হিত আচারে,  রহিলাম মজি’,

না করিনু সাধু-সঙ্গ

ল’য়ে সাধু-বেশ,  আনে উপদেশি,

এ বড় মায়ার রঙ্গ

 

(৪)

এ হেন দশায়,  অহৈতুকী কৃপা,

তোমার পাইব, হরি!

শ্রী-গুরু-আশ্রয়ে,  ডাকিব তোমায়,

কবে বা মিনতি করি’

 

UPDATED: January 5, 2017