Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home à Languages and Pronunciation à Indian Scripts Page à B
Song Name: Bhuliya
Tomare
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
(১)
ভুলিয়া তোমারে, সংসারে আসিয়া,
পেয়ে নানা-বিধ ব্যথা
তোমার চরণে, আসিয়াছি আমি,
বলিব দুঃখের কথা
(২)
জননী জঠরে, ছিলাম যখন,
বিষম বন্ধন-পাশে
এক-বার প্রভু! দেখা দিয়া মোরে,
বঞ্চিলে এ
দীন দাসে
(৩)
তখন ভাবিনু, জনম পাইয়া,
করিব ভজন তব
জনম হৈল, পডি’ মায়া-জালে,
না হৈল জ্ঞান-লব
(৪)
আদরের ছেলে, স্ব-জনের কলে,
হাসিয়া কাটানু কাল
জনক জননী-স্নেহেতে ভুলিয়া,
সংসার লাগিল ভাল
(৫)
ক্রমে দিন দিন, বালক হৈয়া,
ভেলিনু বালক-সহ
আর কিছু দিনে, জ্ঞান উপজিল,
পাঠ পডি অহর-অহঃ
(৬)
বিদ্যার গৌরবে, ভ্রমি’ দেশে দেশে,
ধন উপর্জ্জন করি
স্ব-জন পালন, করি এক-মনে,
ভুলিনু তোমারে, হরি!
(৭)
বার্ধক্যে এখন, ভকতিবিনোদ,
কাঁদিয়া কাতর অতি
না ভজিয়া তোরে, দিন বৃথা গেল,
এখন কি হবে গতি?
UPDATED:
August 19, 2009