http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ G

Song Name: Gopinath Ghucao Samsara

Official Name: Upalabdhi Vijnapti Song 2

Author: Bhaktivinoda Thakura

Book Name: Kalyana Kalpataru

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

গোপিনাথ, ঘুচাও সংসার জ্বালা

অবিদ্যা-জাতনা, আর নাহি সহে,

জনম-মরণ-মালা

 

(২)

গোপীনাথ, আমি তো’ কামের দাস

বিষয়-বাসনা, জাগিছে হৃদয়ে,

ফাদিছে করম ফাস

 

(৩)

গোপিনাথ, কবে বা জাগিব আমি

কাম-রূপ অরি, দূরে তেয়াগিব,

হৃদয়ে স্ফুরিবে তুমি

 

(৪)

গোপীনাথ, আমি তো’ তোমার জন

তোমারে ছারিয়া, সংসার ভজিনু,

ভুলিয়া আপন-ধন

 

(৫)

গোপিনাথ, তুমি তো’ সকলি জানো

আপনার জনে, দণ্ডিয়া এখোন,

শ্রী-চরণে দেহো স্থান

 

(৬)

গোপীনাথ, এই কি বিচার তব

বিমুখ দেখিয়া, ছাড় নিজ-জনে,

ন কর’ করুণা-লব

 

(৭)

গোপীনাথ, আমি তো মূরখ অতি

কিসে ভাল হয়, কভু না বুঝিনু,

তাই হেন মম গতি

 

(৮)

গোপীনাথ, তুমি তো’ পণ্ডিত-বড়

মূঢের মঙ্গল, তুমি অন্বেষিবে,

এ দাসে না ভাব’ পর

 

UPDATED: October 5, 2015