Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                      www.kksongs.org


Home à Languages and Pronunciation à Indian Scripts Page à S

Song Name: Sri Rupa Manjari Pada Sei Mora Sampada

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

 

()

শ্রী-রূপ-মঞ্জরী-পদ, সেই মোর সম্পদ,

সেই মোর ভজন-পূজন

 

()

সেই মোর প্রাণ-ধন, সেই মোর আভরণ,

সেই মোর জীবনের জীবন

 

()

সেই মোর রস-নিধি, সেই মোর বাঞ্ছা-সিদ্ধি,

সেই মোর বেদের ধরম

 

()

সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র-জপ,

সেই মোর ধরম-করম

 

()

অনুকূল হব বিধি, সে-পদ হৈব সিদ্ধি,

নিরখিব দুই নয়ন

 

()

সে রূপ-মাধুরী-রাশি, প্রাণ-কুবলয়-শশি,

প্রফুল্লিত হব নিশি-দিন

 

()

তুয় অদর্শন-অহি, গরল জারল দেহ,

চির-দিন তাপিত জীবন

 

()

হা হা রূপ কর দয়, দেহ মোর পদ-ছায়,

নরোত্তম লৈল শরণ

 

UPDATED: May 15, 2010