http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ A

Song Name: Atma Nivedana Tuwa Pade

Official Name: Atma Nivedana Song 8

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

আত্ম-নিবেদন,  তুয়া পদে করি’,

হৈনু পরম সুখী

দুঃখ দূরে গেল,  চিন্তা না রহিল,

চৌদিকে আনন্দ দেখি

 

(২)

অশোক-অভয়,  অমৃত-আধার,

তোমার চরণ-দ্বয়

তাহাতে এখন,  বিশ্রাম লভিয়া

ছাড়িনু ভবের ভয়

 

(৩)

তোমার সংসারে,  করিব সেবন,

নাহিব ফলের ভাগী

তব সুখ জাহে,  করিব যতন,

হ’য়ে পদে অনুরাগী

 

(৪)

তোমার সেবায়,  দুঃখ হয় যত,

সে-ও তো’ পরম সুখ

সেবা-সুখ-দুঃখ,  পরম সম্পদ,

নাশয়ে অবিদ্যা-দুঃখ

 

(৫)

পূর্ব ইতিহাস,  ভুলিনু সকল,

সেবা-সুখ পে’য়ে মনে

আমি তো’ তোমার,  তুমি তো’ আমার,

কি কাজ অপর ধনে

 

(৬)

ভকতিবিনোদ,  আনন্দে ডুবিয়া,

তোমার সেবার তরে

সব চেষ্টা করে,  তব ইচ্ছা-মত,

থাকিয়া তোমার ঘরে

 

UPDATED: January 6, 2017