Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home à Languages and Pronunciation à Indian Scripts Page à G
Song Name: Gauranga Bolite Habe Pulaka Sarira
Author: Narottama Dasa Thakura
Book Name: Prarthana
Language: Bengali
(১)
’গৌরাঙ্গ’ বলিতে হবে পুলক-শরীর
’হরি হরি’ বলিতে নয়নে ব’বে নীর
(২)
আর কবে নিতাই-চাঁদের করুণা হৈবে
সংসার-বাসনা মোর কবে তুচ্ছ হ’বে
(৩)
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হ’বে মন
কবে হাম হেরব শ্রী-বৃন্দাবন
(৪)
রূপ-রঘুনাথ-পদে হৈবে আকুতি
কবে হাম বুঝব সে যুগল-পীরিতি
(৫)
রূপ-রঘুনাথ-পদে রহু মোর আশ
প্রার্থনা করয়ে সদা নরোত্তম-দাস
UPDATED:
May 15, 2010