Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home à Languages and Pronunciation à Indian Scripts Page à P
Song Name: Parama Karuna
Author: Locana Dasa Thakura
Book Name: Dhamali
Language: Bengali
(১)
পরম করুণ, পহূ দুই জন
নিতাই গৌরচন্দ্র
সব অবতার-সার শিরোমণি
কেবল আনন্দ-কন্দ
(২)
ভজ ভজ ভাই, চৈতন্য নিতাই
সুদৃঢ বিশ্বাস করি
বিষয় ছাড়িয়া, সে রসে মজিয়া,
মুখে বল হরি হরি
(৩)
দেখ ওরে ভাই, ত্রি-ভুবনে নাই,
এমন দয়াল দাতা
পশু পাখী ঝুরে, পাষাণ বিদরে,
শুনি’ যাঙ্র গুণ-গাথা
(৪)
সংসারে মজিয়া, রহিলি পড়িয়া,
সে পদে
নহিল আশ
আপন করম, ভুঞ্জায়ে শমন,
কহয়ে লোচন-দাস
UPDATED:
May 15, 2010