http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ S

Song Name: Sacira Angane Kabhu

Official Name: Prasad Sevaya Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

ভাই-রে!

শচীর অঙ্গনে কভু, মাধবেন্দ্র-পুরী প্রভু,

প্রসাদান্ন করেন ভোজন

খাইতে খাইতে তা’র, আইল প্রেম সুদুর্বার,

বলে, শুন সন্ন্যাসীর গণ

 

(২)

মোচা-ঘন্ট ফুল-বড়ি, দালি-দাল্না-চচ্চড়ি,

শচী-মাতা করিল রন্ধন

তা’র শুদ্ধা ভক্তি হেরি’, ভোজন করিল হরি,

সুধা-সম এ অন্ন-ব্যঞ্জন

 

(৩)

যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হ’বে তাহা,

‘হরি’ বলি’ খাও সবে ভাই

কৃষ্ণএর প্রসাদ-অন্ন,  ত্রি-জগত করে ধন্য,

ত্রিপুরারি নাচে যাহা পাই’

 

UPDATED: June 16, 2017