http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ S

Song Name: Sri Krsna Caitanya Prabhu Doya Koro More

Official Name: Punah Prarthana Song 1; Savarana Sri Gaura Pada Padme Prarthana

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

 

A

ଅ

 

LYRICS:

(১)

শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু দয়া কর মোরে

তোমা বিনা কে দয়ালু জগত-সংসারে

 

(২)

পতিত-পাবন-হেতু তব অবতার

মো সম পতিত প্রভু না পাইবে আর

 

(৩)

হা হা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ সুখী

কৃপাবলোকন কর আমি বড় দুঃখী

 

(৪)

দয়া কর সীতা-পতি অদ্বৈত গোসাঞি

তব কৃপা-বলে পাই চৈতন্য-নিতাই

 

(৫)

গৌর প্রেমময়ী তনু পণ্ডিত গদাধর

শ্রীনিবাস হরিদাস দয়ার সাগর

 

(৬)

হা হা স্বরূপ, সনাতন, রূপ, রঘুনাথ

ভট্ট-যুগ, শ্রী-জীব হা প্রভু লোকনাথ

 

(৭)

দয়া কর শ্রী-আচার্য়্য প্রভু শ্রীনিবাস

রামচন্দ্র-সঙ্গ মাগে নরোত্তম-দাস

 

UPDATED: October 7, 2015