http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ A

Song Name: Amar Bolite Prabhu

Official Name: Atma-Nivedana Song 5

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

‘আমার’ বলিতে প্রভু! আরে কিছু নাই

তুমি-ই আমার মাত্র পিতা-বন্ধু-ভাই

 

(২)

বন্ধু, দারা, সুত, সুতা-তব দাসী দাস

সেই তো’ সম্বন্ধে সবে আমার প্রয়াস

 

(৩)

ধন, জন, গৃহ, দার ‘তোমার’ বলিয়া

রখা করি আমি মাত্র সেবক হৈয়া

 

(৪)

তোমার কার্যের তোরে উপর্জিব ধন

তোমার সংসারে-ব্যয় করিব বহন

 

(৫)

ভাল-মন্দ নাহি জানি সেবা মাত্র করি

তোমার সংসারে আমি বিষয়-প্রহরী

 

(৬)

তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয়-চালনা

শ্রবন, দর্শন, ঘ্রান, ভোজন-বাসনা

 

(৭)

নিজ-সুখ লাগি’ কিছু নাহি করি আর

ভকতিবিনোদ বলে, তব সুখ-সার

 

UPDATED: January 6, 2017