http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ B

Song Name: Bandhu Gan Sunoha Vacana

Official Name: Sri Siksastaka Song 8

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

বন্ধু-গণ! শুনহ বচন মোর

ভাবেতে বিভোর,  থাকিয়ে যখন,

দেখা দেয় চিত্ত-চোর

 

(২)

বিচক্ষন করি’,  দেখিতে চাহিলে,

হয় আঁখি-অগোচর

পুনঃ নাহি দেখি’,  কাঁদয়ে পরাণ,

দুঃখের নাহি থাকে ওর

 

(৩)

জগতের বন্ধু সেই কভু মোরে লয় সাথ

যথা তথা রখু মোরে আমার সেই প্রাণ-নাথ

 

(৪)

দর্শন-আনন্দ-দানে,  সুখ দেয় মোর প্রাণে,

বলে মোরে প্রনয়-বচন

পুনঃ অদর্শন দিয়া,  দগ্ধ করে মোর হিয়া,

প্রাণে মোর মারে প্রাণ-ধন

 

(৫)

যাহে তা’র সুখ হয়, সেই সুখ মম

নিজ সুখে-দুঃখে মোর সর্বদা-ই সম

 

(৬)

ভকতিবিনোদ,  সংযোগে, বিযোগে,

তাহে জানে প্রাণেশ্বর

তা’র সুখে সুখী,  সেই প্রাণ-নাথ,

সে কভু না হয় পর

 

UPDATED: August 15, 2017