http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ G

Song Name: Gaite Gaite Nama Ki Dasa

Official Name: Sri Siksastaka Song 7

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

গাইতে গাইতে নাম কি দশা হ‌ইল

‘কৃষ্ণ-নিত্য-দাস মুই’ হৃদয়ে স্ফুরিল

 

(২)

জানিলাম মায়া-পাশে এ জড়-জগতে

গোবিন্দ-বিরহে দুঃখ পাই নানা-মতে

 

(৩)

আর যে সংসার মোর নাহি লাগে ভাল

কাহা যাই’ কৃষ্ণ হেরি-এ চিন্তা বিশাল

 

(৪)

কাঁদিতে কাঁদিতে মোর আঁখি-বরিশয়

বর্ষা-ধারা হেন চক্ষে হ‍ইল উদয়

 

(৫)

নিমেষে হ‍ইল মোর শত-যুগ-সম

গোবিন্দ-বিরহ আর সহিতে অক্ষম

 

(৬)

শূন্য ধরা-তল,  চৌদিকে দেখিয়ে,

পরান উদাস হয়

কি করি, কি করি,  স্থির নাহি হয়,

জীবন নাহিক রয়

 

(৭)

ব্রজ-বাসী-গণ,  মোর প্রান রাখ,

দেখাও শ্রী-রাধা-নাথে

ভকতিবিনোদ,  মিনতি মানিয়া,

লওহে তাঁহারে সাথে

 

(৮)

শ্রী-কৃষ্ণ-বিরহ আর সহিতে না পারি

পরান ছাড়িতে আর দিন দুই চারি

 

UPDATED: August 15, 2017