http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ H

Song Name: Hari Bolo Hari Bolo Hari Bolo Bhai Re

Official Name: Sri Nama Kirtana Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

’হরি’ বল, ‘হরি’ বল, ‘হরি’ বল, ভাই রে

হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ-নিতাই রে

(মোদের দুঃখ দেখে’ রে)

 

(২)

হরিনাম বিনা জীবের অন্য ধন নাই-রে

হরিনামে শুদ্ধ হ’ল জগাই-মাধাই রে

(বড় পাপী ছিল রে)

 

(৩)

মিছে মায়া-বদ্ধ হ’য়ে জীবন কাটাই রে

(‘আমি, আমার’ বলে’ রে)

আশা-বশে ঘুরে’ ঘুরে’ আর কোথা যাই রে

(আশার শেষ নাই রে)

 

(৪)

‘হরি’ বলে’ দেও ভাই আশার মুখে ছাই রে

(নিরাশ ত’ সুখ রে)

ভোগ-মোক্ষ-বাঞ্ছা ছাড়ি’ হরিনাম গাই রে

(শুদ্ধ-সত্ত্ব হ’য়ে রে)

 

(৫)

নাচে’ যেও নামের গুনে ও সব ফল পাই রে

(তুচ্ছ ফলে প্রয়াস ছেড়ে’ রে)

বিনোদ বলে যাই ল’য়ে নামের বালাই রে

(নামের বালাই ছেড়ে’ রে)

 

UPDATED: July 1, 2017