Krsna Kirtana Songs
est. 2001 www.kksongs.org
Home à Languages and Pronunciation à Indian Scripts Page à J
Song Name: Je Anilo Prema Dhana Karuna Pracura
Author: Narottama Dasa Thakura
Book Name: Prarthana
Language: Bengali
(১)
যে আনিল
প্রেম-ধন করুণা প্রচুর
হেন প্রভু কথা গেলা আচার্য-ঠাকুর
(২)
কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন
কাহা দাস রঘুনাথ পতিত-পাবন
(৩)
কাহা মোর ভট্ট-যুগ কাহা কবিরাজ
এক-কালে কথা গেলা গৌরা নট-রাজ
(৪)
পাষাণে কুটিব মাথা অনলে পশিব
গৌরাঙ্গ গুণের নিধি কথা গেলে পাব
(৫)
সে-সব সঙ্গীর সঙ্গে যে কৈল বিলাস
সে-সঙ্গ
না পাইয়া কান্দে নরোত্তম দাস
UPDATED:
May 15, 2010