http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ N

Song Name: Narada Muni Bajay Vina

Official Name: Namastakam Song 8

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

নারদ মুনি, বাজায় বীণা

’রাধিকা-রমণ’-নামে

নাম অমনি, উদিত হয়,

ভকত-গীতা-সামে

 

(২)

অমিয়-ধারা, বরিষে ঘন,

শ্রবণ-যুগলে গিয়া

ভকত জন, সঘনে নাচে,

ভরিয়া আপন হিয়া

 

(৩)

মাধুরী-পূর, আসব পশি’,

মাতায় জগত-জনে

কেহো বা কান্দে, কেহো বা নাচে,

কেহো মাতে মনে মনে

 

(৪)

পঞ্চ-বদন, নারদে ধরি’,

প্রেমের সঘন রোল

কমলাসন, নাচিয়া বলে,

’বল বল হরি বল’

 

(৫)

সহস্রানন, পরম-সুখে,

’হরি হরি’ বলি’ গায়

নাম-প্রভাবে, মাতিল বিশ্ব,

নাম-রস সবে পায়

 

(৬)

শ্রী-কৃষ্ণ-নাম, রসনে স্ফুরি’,

পূরা’ল আমার আশ

শ্রী-রূপ-পদে, যাচয়ে ইহা,

ভকতিবিনোদ-দাস

 

UPDATED: October 6, 2015