http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ O

Song Name: Ohe Harinam Tava Mahima Apar

Official Name: Namastakam Song 7

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

ওহে হরিনাম, তব মহিমা অপার

তব পদে নতি আমি করি বার বার

 

(২)

গোকুলের মহোত্সব আনন্দ-সাগর!

তোমার চরণে পড়ি’ হ‍ইয়া কাতর

 

(৩)

তুমি কৃষ্ণ, পূর্ন-বপু, রসের নিদান

তব পদে পড়ি’ তব গুন করি গান

 

(৪)

যে করে তোমার পদে একান্ত আশ্রয়

তা’র আর্তি-রাশি নাশ করহ নিশ্চয়

 

(৫)

সর্ব অপরাধ তুমি নাশ কর তা’র

নাম-অপরাধাবধি নাশহো তাঁহার

 

(৬)

সর্ব-দোষ ধৌত করি’ তাঁহার হৃদয়-

সিংহাসনে বৈস তুমি পরম আশ্রয়

 

(৭)

অতি-রম্য চিদ-ঘন-আনন্দ-মূর্তিমান

‘রসো বৈ সঃ’ বলি’ বেদ করে তুয়া গান

 

(৮)

ভক্তিবিনোদ রূপ-গোস্বামী-চরণে

মাগয়ে সর্বদা নাম-স্ফূর্তি সর্ব-ক্ষনে

 

UPDATED: August 14, 2017