http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ V

Song Name: Virajar Pare Suddha Paravyoma Dhama

Official Name: Radhikastakam Song 2

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

বিরজার পারে শুদ্ধ-পরব্যোম-ধাম

তদ উপরি শ্রী-গোকুল-বৃন্দারণ্য নাম

 

(২)

বৃন্দাবন চিন্তামণি,  চিদ-আনন্দ-রত্ন-খনি,

চিন্ময় অপূর্ব-দরশন

তহি মাঝে চমত্কার,  কৃষ্ণ বনস্পতি সার,

নীল-মণি তমাল যেমোন

 

(৩)

তাহে এক স্বর্ন-ময়ী,  লতা সর্ব-ধাম-জয়ী,

উথিয়াছে পরম-পাবনা

হ্লাদিনী-শক্তির সার,  ‘মহাভাব’ নাম যার,

ত্রিভুবন-মোহন-মোহিনী

 

(৪)

রাধা-নামে পরিচিত,  তুষিয়া গোবিন্দ-চিত,

বিরাজয়ে পরম আনন্দে

সেই লতা-পত্র-ফুল,  ললিতাদি সখী-কুল,

সবে মিলি’ বৃক্ষে দৃঢ বান্ধে

 

(৫)

লতার পরশে প্রফুল্ল তমাল

লতা ছাড়ি’ নাহি রহে কোনো কাল

 

(৬)

তমাল ছড়িয়া লতা নাহি বাঞ্চে

সে লতা মিলন সদা-কাল যাচে

 

(৭)

ভকতিবিনোদ মিলন দোহার

না চাহে কখোন বিনা কিছু আর

 

UPDATED: August 15, 2017