http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home ⇒ Song Lyrics ⇒ V

Song Name: Visva Udita Nama Tapan

Official Name: Namastakam Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

(১)

বিশ্বে উদিত,  নাম-তপন,

অবিদ্যা-বিনাশ লাগি’

ছোড়ত সব,  মায়া-বিভব,

সাধু তাহে অনুরাগী

 

(২)

হরিনাম-প্রভাকর,  অবিদ্যা-তিমির-হর,

তোমার মহিমা কেবা জানে

কে হেনো পণ্ডিত-জন,  তোমার মাহাত্ম্য-গণ,

উচ্চৈঃ-স্বরে সকল বাখানে

 

(৩)

তোমার আভাস পহিলহি ভায়

এ ভব-তিমির কবলিত-প্রায়

 

(৪)

অচিরে তিমির নাশিয়া প্রজ্ঞান

তত্ত্বান্ধ-নয়নে করেন বিধান

 

(৫)

সেই তো’ প্রজ্ঞান বিশুদ্ধ ভকতি

উপজায় হরি-বিষয়িনী মতি

 

(৬)

এ অদ্ভুত-লীলা সতত তোমার

ভকতিবিনোদ জানিয়াছে সার

 

UPDATED: August 14, 2017